দাদরায় বাঁধা জীবন – সোমাশ্রী ঘোষদস্তিদার

সাবেকী ঠুংরি দাদরাকে সমকালীন শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার আন্তরিক প্রয়াস

ঠুংরি আর দাদরার ভিতরই তিনি খুঁজে পান তাঁর অভিব্যক্তি। ধ্রুপদী সংগীতের এই শাখাগুলির প্রচার ও প্রসারই তাঁর সাধনা। তিনি সোমাশ্রী। ‘বালমওয়া তুম কেয়া জানো প্রীত’, বেগম আখতারের এই দাদরা সোমাশ্রীর কণ্ঠে আধুনিক ও সমসাময়িক হয়ে ওঠে।

এই গানটি তিনি শিখে ছিলেন বেগম আখতারের শিষ্যা প্রখ্যাত শিল্পী শ্রীমতী শান্তি হীরানন্দজী-র কাছে। প্রথাগত সেই শিক্ষার সঙ্গে আধুনিক যন্ত্রসংগীতের মিশেলে নিজের নিরীক্ষা যুক্ত ক’রে এই দাদরা হয়ে ওঠে সোমাশ্রীর একান্ত নিজস্ব উচ্চারণ। ঠুংরি ও দাদরার নিজস্ব মেজাজ বজায় রেখেই এই গানের স্রোতে ঐতিহ্য মিলিত হয় উত্তরাধিকারের সঙ্গে।

বঙ্গদর্শনের পক্ষ থেকে সোমাশ্রীর উজ্জ্বল ভবিষত্যের জন্য আন্তরিক শুভকামনা।

Developed by DXDasia