
এপিডিআর আয়োজিত একটি সভায় যোগদান করেন তাঁরা
দেশের অন্য প্রান্তের মতো বাংলাতেও কিষাণ মহাপঞ্চায়েত হবে, বাংলায় আসবেন আন্দোলনরত কৃষকরা, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই এ কথা জানিয়ে দিয়েছিলেন কৃষক নেতা রাকেশ টিকাইত৷ ইতিমধ্যে বাংলায় এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নন্দীগ্রাম হয়ে এবার যাদবপুরে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর) আয়োজিত সভায় যোগদান করলেন টিকরী সীমান্ত থেকে আসা সংযুক্ত কিষাণ মোর্চার ৭ জনের একটি প্রতিনিধিদল।
শুক্রবার বিকেল ৪টে থেকে যাদবপুর সুপারমার্কেটের সামনে অনুষ্ঠিত এই সভা থেকে কিষাণ মোর্চার প্রতিনিধিরা বলেন, আন্দলনরত কৃষকরা সরকারের সঙ্গে সংঘর্ষের শেষ দেখে ছাড়বে৷ আমরা বাংলায় এসেছি৷ এখানকার কৃষকদের জন্য লড়ব৷ বাংলার বর্গি ঢুকতে দেবেন না৷ বিজেপি হারলেই কৃষকরা জিতবে৷ যারা আমাদের (কৃষকদের) বিপক্ষে আইন বানিয়েছে তাদের ভোট দেবেন না৷ কর্পোরেটের স্বার্থবাহী কৃষক মারা কৃষি আইনের বিরুদ্ধে চলমান আন্দোলনের মূল্যবান দিকগুলি মানুষের কাছে তুলে ধরে, আগামী পয়লা মে দিল্লীতে সংসদ ভবন অভিযানের কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
