
শিল্পীর মনোজগতে বইতে থাকে এক নিরন্তর অপেক্ষা, অভিমান, বিরহ আর সমর্পণের স্বর
শৈবাল বসু তাঁর রবীন্দ্রগানের অ্যালবাম ‘তোমার পানে’(হিন্দুস্থান রেকর্ডস ২০১৭) -তে গেয়েছেন দশটি গান। পাঁচটি সমভাবনার গান পাঠ করেছেন শ্রীমতী গৌরী ঘোষ।
‘তুমি’ ব’লে যাকে সম্বোধন করেন কবি তাঁর গানে, তাঁর সঙ্গে কথোপকথনে ‘পূজা’, ‘প্রেম’ বা ‘প্রকৃতি’-র পর্যায় বিভাজন অনায়াসেই দ্রব হ’য়ে যেতে পারে, যদি গান থেকে গানান্তরে যাওয়ার সময় শিল্পীর মনোজগতে বইতে থাকে এক নিরন্তর অপেক্ষা, অভিমান, বিরহ আর সমর্পণের স্বর। মূলত এই বোধ থেকেই শৈবাল তাঁর গান নির্বাচন করেছেন এবং গেয়ে উঠেছেন।
যন্ত্র আয়োজন এবং শব্দগ্রহণ করেছেন কৌশিক সোম।
