
পোস্টার অফ দ্য ডে — গৌতম মুখার্জি
বাঙালির সংসার, তাদের সংস্কৃতি, অভ্যাস সমস্তকিছুই গুরুত্বপূর্ণ ভাবে জায়গা পেয়েছে মুম্বাইয়ের শিল্পী গৌতম মুখার্জীর ছবিতে। তাঁর ছবির চরিত্ররা থাকেন স্বয়ংসম্পূর্ণ মেজাজে। তাদের শরীর এমনকি অভিব্যক্তি তখন জীবন্ত হয়ে ওঠে। পুরোনো কলকাতার বনেদিয়ানা থেকে তথাকথিত মধ্যবিত্ততা তাঁর ছবিকে আচ্ছন্ন করে রাখে।
গৌতম মুখার্জির বেড়ে ওঠা কলকাতা শহরে। কলকাতার মেজাজ এবং পরিবেশ সম্পর্কে পড়াশোনা করতে করতে পরবর্তীতে যামিনী রায় এবং কালীঘাট পটচিত্র দ্বারা তিনি প্রভাবিত হন ভীষণভাবে।
পোস্টার অফ দ্য ডে
#গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ। ভাইরাসের আকৃতিতে এবার গৌতমবাবু তুলে ধরলেন সংযোগের কথা।
ছবিতে পুরোনো কলকাতার বাবু কালচারের ছাপ স্পষ্ট। এই সাংসারিক বন্ধন বা মানুষ মানুষের পাশে আছে— এই সংযোগ হোক কঠিন অন্ধকার সময়ের এক টুকরো আলো।
আজকের পোস্টার অফ দ্য ডে হিসেবে নির্বাচিত হলেন শিল্পী গৌতম মুখার্জি। এই উদ্যোগে তাঁর অসাধারণ চিত্রকর্মকে জায়গা দিতে পেরে আমরা গর্বিত।
