শিল্পকর্ম সংক্রামিত হোক — মারণ জীবাণুর আকৃতিতে এল সেই বার্তা

পোস্টার অফ দ্য ডে — অয়ন্তিকা ঘোষ

শিল্প সংক্রামিত হোক — অন্ধকার সময়ে এই বার্তাই দিতে চাইলেন শিল্পী অয়ন্তিকা ঘোষ। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে অয়ন্তিকা ঘোষের এই দুর্দান্ত কাজটি। নিউ ব্যারাকপুরের বাসিন্দা অয়ন্তিকা বর্তমানে কলকাতার দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটসম্যানশিপ-এ তৃতীয় বর্ষের ছাত্রী। সাম্প্রতিক কিছু ছবি কোলাজ আকারে উঠে এসেছে এই পোস্টারে। সেই সঙ্গে বিকল্প শিল্পব্যবস্থা নিয়েও তিনি কথা বলতে চান। এর আগেও পোস্টার অফ দ্য ডে-তে স্থান করে নিয়েছে একাধিক শিল্পকর্ম। যেখানে ক্যাপশনে বলা আছে 'লেট আর্ট গো ভাইরাল'। এটিও তার ব্যতিক্রম নয়।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন অয়ন্তিকা ঘোষ। শিল্পীকে অভিনন্দন।

Developed by DXDasia