
পোস্টার অফ দ্য ডে — বিমল সানি
ভয়কে জয় করার আহ্বান জানালেন বিমল সানি। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে বিমল সানির এই দুর্দান্ত কাজটি। বিমলকে ছোটোবেলা থেকেই জীবনধারণের জন্য দারিদ্রের বিরুদ্ধে প্রবল সংগ্রাম করতে হয়েছে। তার মধ্যেই শিল্পীদের কাজ দেখে ছবি আঁকা শিখেছেন। চিত্রশিল্পকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। বিমল খড়দহের বাসিন্দা। পটচিত্রের কাজে তিনি সিদ্ধহস্ত। আজকের পোস্টারটিও একটি পটচিত্র। করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ধ্রুপদী সৌন্দর্যকে হাতিয়ার করেছেন শিল্পী। বার্তা দিয়েছেন নির্ভীকতার।
আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন বিমল সানি। শিল্পীকে অভিনন্দন।
