ভালোবাসা সংক্রামিত হোক – বার্তা দিলেন শুভজিৎ মণ্ডল

পোস্টার অফ দ্য ডে – শুভজিৎ মণ্ডল

মারণ জীবাণুর আকৃতিতে ফুটে উঠেছে প্রেমের আহ্বান। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে শুভজিৎ মণ্ডলের এই দুর্দান্ত কাজটি। শুভজিতের পড়াশোনা কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। হায়দ্রাবাদে কিছুদিন থাকার পর বর্তমানে তিনি হিমাচল প্রদেশের ধরমশালার বাসিন্দা। চিত্রশিল্পকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। বন্ধুদের নিয়ে গড়ে তুলেছেন ‘মাহল’ নামের এক আর্ট গ্যালারি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি “সখী, ভাবনা কাহারে বলে” গানটি থেকে এই পোস্টার সৃষ্টির অনুপ্রেরণা পেয়েছেন শুভজিৎ। ভালোবাসার মধ্যে যেমন বেদনা এবং যন্ত্রণা আছে, তেমনি রয়েছে আনন্দ। পোস্টারে সেই অনুভূতিই ফুটিয়ে তুলেছেন শিল্পী। 

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন শুভজিৎ মণ্ডল। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia