তিন অলিম্পিয়ানকে সংবর্ধনা দক্ষিণ-পূর্ব রেলের

এবারের অলিম্পিক্স-এ অংশগ্রহণ করেছিলেন দক্ষিণ-পূর্ব রেলের তিন কর্মী

কিছুদিন আগেই শেষ হয়েছে ২০২০ টোকিও অলিম্পিক্স। এবারের অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন দক্ষিণ-পূর্ব রেলের তিনজন কর্মী। অলিম্পিয়ান সেই তিন কর্মীকেই সংবর্ধনা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। গার্ডেনরিচে সংস্থার সদর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিন ক্রীড়াবিদকে সম্মানিত করেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম) অর্চনা যোশি।

ভারতীয় মহিলা হকি দলের নিক্কি প্রধান এবং শালিমা টেট, টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন টোকিও অলিম্পিক্সে। তাঁদের তিনজনকেই এদিন সম্মানিত করা হয়।  নিক্কি এবং শালিমা এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব রেলের রাঁচি ডিভিশনে কর্মরত। সুতীর্থা গার্ডেনরিচের সদর কার্যালয়েই কাজ করেন। বিভিন্ন ধরনের খেলাধুলো এবং ক্রীড়া পরিকাঠামোর সার্বিক উন্নয়নে দক্ষিণ-পূর্ব রেল বরাবরই সচেষ্ট। দেশকে প্রথম সারির ক্রীড়াবিদ উপহার দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব রেলের ভূমিকা জাতীয় স্তরেও প্রশংসিত হয়েছে। 

 

 

Post Tags
Developed by DXDasia