নিউ টাউনে সাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে সরকার

নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের নয়া পদক্ষেপ

করোনা পরিস্থিতিতে দূষণহীণ বাহন সাইকেলের গুরুত্ব বাড়ছে। তবে অনেকেই সাইকেল চালানো রপ্ত করে উঠতে পারেননি এখনও। তাঁদের জন্য নিউ টাউনে সরকারি উদ্যোগেই শুরু হয়েছে সাইকেল প্রশিক্ষণ।

গত ১৩ আগস্ট থেকে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ চালু করেছে এই প্রশিক্ষণ। নাগরিকদের অনুরোধক্রমেই এমন উদ্যোগ। অল্পবয়স্ক হোন বা মধ্যবয়স্ক, যে কোনো জায়গার নাগরিক তাতে অংশ নিতে পারেন। এনকেডিএ-র পক্ষ থেকেই সাইকেলের বন্দোবস্ত করা হয়েছে। প্রত্যেক শনি ও রবিবার বিকেল ৪টের থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই প্রশিক্ষণের মাসিক ফি ২০০ টাকা। রাস্তায় নয়, ফুটবল মাঠে চলে প্রশিক্ষণ। প্রতি ২০ জন শিক্ষার্থী পিছু একজন প্রশিক্ষক থাকেন। কোর্স শেষ হলে পাওয়া যাবে সার্টিফিকেট। গোটা প্রশিক্ষণ পর্বে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জোর দিচ্ছে এনকেডিএ। 

নিউ টাউন এবং সল্টলেক অঞ্চলে বেশ কয়েকজন মহিলা আছেন, যাঁরা সাইকেল চালাতে জানেন, কিন্তু নানা কারণে বহুদিন চালানোর অভ্যাস নেই। তাঁদের জন্য এনকেডিএ-র তরফ থেকে সপ্তাহে দু’দিন বিকেলে দু’ঘণ্টার জন্য সাইকেল ভ্রমণেরও আয়োজন করা হয়েছে। 

(ছবি- প্রতীকী) 

Developed by DXDasia