ফেসবুক লাইভেই দেখা যাবে চিড়িয়াখানার প্রাণীদের, নয়া সিদ্ধান্ত রাজ্যের

আলিপুর ও দার্জিলিংয়ের চিড়িয়াখানার প্রাণীদের দেখানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

পশুপ্রেমীদের জন্য সুখবর। এবার ফেসবুক লাইভেই দেখা যাবে চিড়িয়াখানার প্রিয় পশু-পাখিদের। নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে, কেউ জানে না। এমন অবস্থায় বন্ধ সমস্ত চিড়িয়াখানা। কচিকাঁচা থেকে অনেক তরুণ-তরুণী ভালোবাসেন চিড়িয়াখানার পশু-পাখিদের৷ সবার বোরডম ঘোচাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 

ফেসবুক লাইভে আলিপুর (Alipore Zoological Garden) ও দার্জিলিংয়ের চিড়িয়াখানার প্রাণীদের দেখানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত রোববার এই পরিষেবার উদ্বোধন করা হয়েছে। একযোগে এই পরিষেবার উদ্বোধন করলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আপাতত প্রতিদিন দুই বার এক ঘণ্টা করে ফেসবুক লাইভ করা হবে চিড়িয়াখানা থেকে। সকাল ৯টা থেকে ১০টা এবং বিকেল ৩টে থেকে ৪টা পর্যন্ত চিড়িয়াখানার ফেসবুক পেজে দেখা যাবে বিভিন্ন প্রাণীদের।

এখন স্কুল বন্ধ। বাড়িতে আর সময় কাটছে না। তাই মূলত শিশুদের কথা মাথায় রেখেই এহেন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
 

Developed by DXDasia