মৌসুমী ভৌমিক, সাত্যকি ব্যানার্জি এবং হরপ্রীত আবার একমঞ্চে

আয়োজক ঋত প্রকাশন

প্রায় দেড় যুগ পর আবার মৌসুমী ভৌমিক, সাত্যকি ব্যানার্জি এবং হরপ্রীত। প্রথম অ্যালবাম প্রকাশের পঁচিশ বছর পর আবার মঞ্চে তিনজন ফিরছেন একত্রে। আয়োজক ঋত প্রকাশন। মৌসুমি ভৌমিকের পরিচয় তো আলাদা করে দেওয়ার কিছু নেই। তিনি শুধুমাত্র একজন সঙ্গীতশিল্পীই নন, বিস্তৃত তাঁর কাজের জগৎ। প্রাচ্য ও পাশ্চাত্য গানের প্রবহমান ধারা নিয়ে দীর্ঘ গবেষণা করছেন। এছাড়াও ‘ট্রাভেলিং আর্কাইভ’-এর জন্য নিরন্তর খুঁজে চলাও তাঁর কাজ। একজন সমাজ ও রাজনীতি সচেতন শিল্পী তিনি। গান আসলে তাঁর কাছে ‘তোমার- আমায়, আমরা একা’র জগৎ। তাই তাঁর গানের শ্রোতাদের দীর্ঘ দেড় দশক অপেক্ষা করতে হয় বৃহত্তর কোনো পরিসরে মৌসুমী ভৌমিক একক শোনার জন্য। 

সাত্যকি ব্যানার্জি লোকগানের একজন স্বনামধন্য শিল্পী। দুই বাংলাতেই তাঁর গানের অনুরাগী বহু শ্রোতা। তাঁর হাতে দোতারা আর উদু গভীর মায়া সৃষ্টি করে। এর আগেও মৌসুমি ভৌমিক এবং সাত্যকি ব্যানার্জি একমঞ্চে সুরের তার বুনেছেন। তাঁদের যৌথ পরিবেশনায় শ্রোতা থাকেন মুগ্ধ হয়ে। 

হরপ্রীত মুম্বইবাসী। কবীর, বুল্লে শাহ এবং বিদ্রোহী গানের ভিতর তাঁর অনায়াস যাতায়াত। ভালোবাসেন গিটার বাজাতে। আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধে ৬-৩০টায় কলকাতার জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হবে “মৌসুমী ভৌমিক সঙ্গে সাত্যকি ব্যানার্জি আর হরপ্রীত”।

Developed by DXDasia