কলকাতার শিল্পী শমীক সংগীত জগতের এখন পরিচিত একটি নাম। সংগীত পরিচালক আয়োজক হিসেবে তার পথ চলা শুরু
কলকাতার শিল্পী শমীক সংগীত জগতের এখন পরিচিত একটি নাম। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সংগীত পরিচালক হওয়ার, তাই সংগীত আয়োজক হিসেবে পথ চলা শুরু। নিজের গান নিজে লেখেন এবং সুর করেন। অনেক ধরনের যন্ত্র বাজানোর সুবাদে, বাকি অনেক সমসাময়িক শিল্পীর থেকে শমীক এগিয়ে।
খান ছয়েক মিউজিক এ্যালবামের সাথে যুক্ত হওয়ার পর তার প্রথম ব্রেক হয় একটি দ্বিভাষী প্রকল্পে।
শমীকের অনুপ্রেরণা কবির সুমন, নচিকেতা চক্রবর্তী, বেগম আখতার, মেহেদি হাসান, ইয়ানি, এবং অবশ্যই বাউল। শমীকের সুরে পাওয়া যায় এই দিকপালদের ছোঁয়া।
ছোটবেলা থেকেই গানবাজনার মধ্যে শমীকের বেড়ে ওঠা। কিন্তু তার নিজের গান বাজনার মধ্যে শমীক খুঁজে বেড়িয়েছে সেই মিউজিক যা তার নিজের কাছে সদর্থক। সুফি এবং বাউলে বিশেষ আগ্রহ থাকলেও ওয়ার্ল্ড মিউজিকের প্রতি তার ভালবাসা তার গান বাজনায় ধরা পড়ে।
শমীকের এ্যালবাম- ‘মঞ্জিলে’ এই সবেরই এক বাস্তব নিদর্শন।
বাংলা থেকে উঠে আশা বহু শিল্পীদের আজ সংগীতের মক্কা মুম্বাইতে রাজ করতে দেখা ও শোনা যায়।
বঙ্গদর্শনের দৃঢ় বিশ্বাস শমীকও সেই উজ্জ্বল নক্ষত্রদের দলে অদূর ভবিষ্যতে নিজের নাম লেখাবে। শুধু সময়ের অপেক্ষা।
