‘গৌড়’ : বাংলার প্রাচীন শিল্প-সংস্কৃতি-ঐতিহ্য উদযাপিত হতে চলেছে শহরে

তিন দিন ব্যাপী প্রথমবার এই শিল্প উৎসবের আয়োজন করেছে কলকাতার আর্ট হাউজ ‘কারু’

সন্ত এলেই ধূসর কংক্রিটের এই শহরের গায়ে লাগে প্রকৃতির উষ্ণ রং। এবার বসন্তের রং আরও উজ্জ্বল হয়ে উঠতে চলেছে ‘কারু’ আর্ট হাউজের প্রথম শিল্প উৎসবের (Art Festival) আয়োজনে। বাংলার প্রাচীন শিল্প-সংস্কৃতি-ঐতিহ্যের মেলবন্ধনে এই প্রতিষ্ঠান উদযাপন করতে চলেছে তিন দিন ব্যাপী শিল্প উৎসব ‘গৌড়’ (Gauda)। ২৫/১ বালিগঞ্জ সারকুলার রোডে (Ballygunge Circular Road)  অলকা জালান ফাউন্ডেশনের (Alka Jalan Foundation) দাগা নিকুঞ্জ-এ (Daga Nikunj) এই উৎসব চলবে ১১ থেকে ১৩ মার্চ অবধি।

কলকাতার (Kolkata) আর্ট হাউস ‘কারু’ (Karu) মূলত ‘ওড়িয়া স্কুল অফ আর্টস’ এবং ‘বেঙ্গল স্কুল অফ আর্টস’ নিয়ে কাজ করে। তাদের আয়োজনে ‘গৌড়’ শিল্প উৎসব পরিচয় করাবে বাংলার প্রাচীন ধ্রুপদ ঘরানার শিল্প-সংস্কৃতির কিছু মূল্যবান সম্পদের সঙ্গে। ‘গৌড়’ হল সময়ের ধ্বংসলীলায় হারিয়ে যাওয়া, প্রাচীন বাংলাকে আবিষ্কার করার একটি প্রচেষ্টা – জীবনীশক্তি এবং জ্ঞানের একটি পবিত্র আবাস। ছবি, ভাস্কর্য, গয়না সহ বিভিন্ন ধরনের সামগ্রীর প্রদর্শনী দেখা যাবে এই উৎসবে৷

‘কারু’র পক্ষ থেকে দীপাঞ্জন পাল বলছিলেন, “প্রথম বছরে, তিন দিনের এই উৎসবে আমরা বাংলার প্রাচীন, ঐতিহাসিক শিল্প-ঐতিহ্যের স্মৃতি ঘিরে একটা গল্প বুনতে চলেছি, যা প্রকৃত সোনার বাংলাকে ফিরে দেখাবে।”

তিন দিন ব্যাপী এই উৎসবে থাকবে শিল্প সংক্রান্ত নানা মনোজ্ঞ আলোচনা। বাংলার নন্দনতত্ত্ব, বঙ্গ-কলিঙ্গ সম্বন্ধে আলোচনা, ওড়িশি নৃত্য, পদাবলী, সেন ও পাল যুগের বিস্তার সম্বন্ধীয় আলোচনা ইত্যাদি নিয়ে শুরু হচ্ছে 'গৌড়' উৎসব। 'গৌড়' সম্বন্ধে বলবেন ইন্ডিয়ান মিউজিয়ামের বিশিষ্ট কয়েকজন আর্কিওলজিস্ট, নন্দনতত্ত্ব নিয়ে বলবেন শর্মিলা বিশ্বাস, থাকবেন পার্বতী বাউল, গৌড়ীয় নৃত্য-প্রণেতা মহুয়া মুখোপাধ্যায় প্রমুখেরা।

 

 

Developed by DXDasia