বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি সংগীতশিল্পী
বাংলা গানের স্বর্ণযুগ বলে যে সময়কালকে চিহ্নিত করা হয়, সেখানে স্বকীয়তায় বিশিষ্ট দ্বিজেন মুখোপাধ্যায়। রবীন্দ্রসংগীত এবং বাংলা আধুনিক গান, দুই ধারাতেই সাবলীল বিচরণ শ্রোতৃমণ্ডলীর কাছে তাঁর পরিচিতির পথ প্রশস্ত করেছিল। পদ্মভূষণ, বঙ্গবিভূষণ, সঙ্গীত-নাটক অ্যাকাডেমি পুরস্কার, সঙ্গীত-আনন্দ পুরস্কার, একাধিক সাম্মানিক ডি লিট এবং গোল্ডেন ডিস্ক—সম্মান, পুরস্কার পেয়েছেন অজস্র।
পি অ্যান্ড এম রেকর্ডসের উদ্যোগে সুনামি-সাহায্যে নিবেদিত ‘রুদ্র নিঠুর স্নেহ’ অ্যালবাম থেকে সংগৃহীত দ্বিজেন মুখোপাধ্যায়ের এই গান।
কথা ও সুর: রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: বাউল
অ্যালবাম: রুদ্র নিঠুর স্নেহ/ ব্যানার: পি অ্যান্ড এম রেকর্ডস
প্রতিদিন সকাল ৯টায় এরকম অজস্র গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে।