August 26, 2024 | 2:27 AM

গানওয়ালা ২২ : আজি গোধূলি গগনে : গাইছেন কমলিনী মুখোপাধ্যায়

কমলিনী চেষ্টা করেছেন রবীন্দ্রসংগীত পরিবেশনায় নতুনত্ব প্রবর্তনের

ক্ষিণীর প্রাক্তন ছাত্রী কমলিনী মুখোপাধ্যায় নিজগুণে রবীন্দ্রসংগীতে খ্যাতিলাভ করেছেন। বর্তমানে নিউ ইউয়র্কের বাসিন্দা কমলিনী চেষ্টা করেছেন রবীন্দ্রসংগীত পরিবেশনায় নতুনত্ব প্রবর্তনের। ২০১২ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ইউনেস্কো ও মরিশাস সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ উদ্যোগের অংশ হিসেবে মরিশাস সফর করেন। এই ভ্রমণের উদ্দেশ্য ছিল সেই দেশের স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে রবীন্দ্র-গানের পরিচয় করিয়ে দেওয়া। পি অ্যান্ড এম রেকর্ডস কমলিনী মুখপাধ্যায়ের একটি রবীন্দ্রসংগীত অ্যালবাম প্রকাশ করেছিল, যা পরিচালনা করেছিলেন সুদেব গুহঠাকুরতা।

কথা ও সুর: রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: বেহাগ
অ্যালবাম: গীতসুধার তরে/ ব্যানার: পি অ্যান্ড এম রেকর্ডস

প্রতিদিন সকাল ৯টায় এরকম অজস্র গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে

Developed by DXDasia