December 13, 2024 | 3:13 AM

গানওয়ালা ১২৯ : মাঝে মাঝে তব দেখা পাই : গাইছেন পূর্ণা চৌধুরী

বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী

পূর্ণা চৌধুরীর জন্ম ১৯৬১ সালে, কলকাতায়। প্রেসিডেন্সি কলেজের ইংরেজি সাহিত্যে স্নাতক। স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়, জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং কার্লটন ইউনিভার্সিটি, অটোয়া। কিছু সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা। ১৯৯৫ থেকে কানাডার অটোয়া শহরে বসবাস। পেশায় ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা। নেশা: বই, টুকিটাকি লেখা, রবীন্দ্রনাথের গান, রান্নাবান্না।

মাঝে মাঝে তব দেখা পাই
রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল: ৯ মাঘ, ১২৯১
অ্যালবাম: কেমন করিয়া জানাব/ ব্যানার: পি অ্যান্ড এম রেকর্ডস

প্রতিদিন সকাল ৯টায় এরকম অজস্র গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে

Developed by DXDasia