December 2, 2024 | 2:27 AM

গানওয়ালা ১১৮ : সুধাসাগরতীরে : গাইছেন অমিয়া ঠাকুর

ঠাকুরবাড়ির সুগায়িকা বধূ

৯০৮ সালের ১২ ফেব্রুয়ারি কলকাতায় অমিয়া দেবীর জন্ম। বাবা সুরেন্দ্রনাথ রায় ছিলেন সংগীতরসিক। তাঁরই আগ্রহে অমিয়ার গান শেখার শুরু বিষ্ণুপুর ঘরের গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের কাছে। “বেথুন কলেজে অমিয়া রায় বলে একটি মেয়ে আছে, তার গলা ঝুনুর চেয়েও ভালো”- প্রশান্তচন্দ্র মহলানবিশকে এক চিঠিতে একথা লিখেছিলেন রবীন্দ্রনাথ। পরে ঠাকুরবাড়ির বধূ হন সুগায়িকা অমিয়া ঠাকুর। ধ্রুপদী সংগীতে তাঁর দখল ছিল গভীর। ‘কাঞ্চনজঙ্ঘা’ চলচ্চিত্রে অমিয়া দেবীকে খালি গলায় ‘এ পরবাসে রবে কে’ গাইতে অনুরোধ করেছিলেন সত্যজিৎ রায়। সেই গান আজকের দর্শক-শ্রোতাকেও মুগ্ধ করে। বিশ্বভারতী সংগীত সমিতির নিবেদনে, রবীন্দ্রভবন ও পি অ্যান্ড এম রেকর্ডস-এর যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছিল সাহানা দেবী, অমিয়া ঠাকুর ও মেনকা ঠাকুরের গান অবলম্বনে অ্যালবাম ‘বড়ো বিস্ময় লাগে’।

সুধাসাগরতীরে
কথা ও সুর: রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: নায়েকী কানাড়া
রচনাকাল : ১৮৯৬
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
অ্যালবাম : বড়ো বিস্ময় লাগে
ব্যানার: পি অ্যান্ড এম রেকর্ডস

প্রতিদিন সকাল ৯টায় এরকম অজস্র গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে

Developed by DXDasia