November 18, 2024 | 2:24 AM

গানওয়ালা ১০৪ : যদি প্রেম দিলে না প্রাণে : গাইছেন সাহানা দেবী

রবীন্দ্রনাথের স্নেহধন্যা বিশিষ্ট গায়িকা

সাহানা দেবী (১৭ মে ১৮৯৭ – ৬ এপ্রিল ১৯৯০) ছিলেন একাধারে রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা বিশিষ্ট গায়িকা, অন্যদিকে ছিলেন ঋষি অরবিন্দের প্রিয় শিষ্যা ও শ্রীমায়ের আদরিনী কন্যা। সাহানা দেবী শিশুবয়স থেকেই গান গেয়ে মুগ্ধ করেছিলেন কবিকে। রবীন্দ্রনাথ চিঠিতে তাঁকে লিখেছিলেন— ‘তোমাকেই দেখলুম সংসারে থেকেও গান তোমার কাছে এত প্রিয়। মেয়েদের মধ্যে এটা কম দেখা যায়। তারা সংসার করতে বড্ড ভালবাসে।’ সাহানা দেবীর ডাকনাম ছিল ঝুনু। দেড় বছর বয়সে তাঁর বাবার মৃত্যু হলে মায়ের সঙ্গে চলে আসেন কলকাতার রসা রোডে মামাবাড়িতে। মামাবাড়ির শিল্প, শিক্ষা, সংস্কৃতি, স্বদেশপ্রেম ও সংগীতের আলোকিত পরিবারে কেটেছে শৈশব ও কিশোরীবেলা। রবীন্দ্রনাথের প্রিয় ছাত্রী ও তাঁর মাসিমা অমলা দাশই সাহানা দেবীর সংগীত জীবনের উৎস।

যদি প্রেম দিলে না প্রাণে
কথা ও সুর: রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: সাহানা

রচনাকাল : ১৯৩৮
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর
অ্যালবাম: বড়ো বিস্ময় লাগে
ব্যানার: পি অ্যান্ড এম রেকর্ডস

প্রতিদিন সকাল ৯টায় এরকম অজস্র গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে
 

Developed by DXDasia