১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন পিকে

প্রয়াত কিংবদন্তি ফুটবলার পিকে ব্যানার্জি

প্রয়াত কিংবদন্তি ফুটবলার পিকে ব্যানার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। আজ শুক্রবার বেলা ১২টা ৪০ মিনিটে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই প্রাক্তন ফুটবলার।

জীবনে কখনও বড়ো ক্লাবের হয়ে খেলেননি। ইস্টার্ন রেলের হয়ে খেলতেন। ১৯৫৮ সালে কলকাতা লিগ জিতেছিল ইস্টার্ন রেল। সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন পিকে। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন পিকে। ১৯৬০ সালের রোম অলিম্পিক্সে ফ্রান্সের বিরুদ্ধে তাঁর গোলেই সমতা ফিরিয়েছিল ভারত। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ সালের এশিয়ান গেমসে ভারতের জার্সি পরে খেলেছিলেন পদ্মশ্রী পিকে। ২০০৪ সালে তাঁকে ‘অর্ডার অফ মেরিট’ প্রদান করে ফিফা। 

গত ২১ জানুয়ারি থেকে তাঁর শারীরিক সমস্যা বাড়তে থাকে। তাঁকে ভরতি করা হয় হাসপাতালে। ৪৮ ঘণ্টার মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। তবে দিন পনেরো পর ফের অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। প্রায় মাসখানেক সেখানেই ছিলেন। কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পিকে-র প্রতি রইল বঙ্গদর্শনের শ্রদ্ধা।

Post Tags
Developed by DXDasia