গানের ওপারে শিকড়ের খোঁজে ‘বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল ২০১৯’
লালমাটি, শিমুল-পলাশ, টেরাকোটা মন্দির, বালুচরি শাড়ি এবং বাংলার একমাত্র নিজস্ব সংগীত ঘরানা- সমস্তটাই ধারণ করে আছে বিষ্ণুপুর। বাংলার নিজস্ব সংগীত ঘরানার ঐতিহ্য বেঁচে আছে নিজের নিয়মেই। সাথ-সঙ্গ করে এই সংগীতকে এগিয়ে নিয়ে চলেছেন কত পুরোধা শিল্পী, ব্যক্তিরা৷ ‘বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল ২০১৯’-এ অংশগ্রহণ করলেন পণ্ডিত উদয়কুমার মল্লিক, শ্রীমতী সংযুক্তা দাস, পণ্ডিত সুজিত গঙ্গোপাধ্যায়, শ্রী জগন্নাথ দাশগুপ্ত, শান্তনু গঙ্গোপাধ্যায়, পণ্ডিত রনু মজুমদার-সহ আরও অসংখ্য শিল্পী। এই সংগীত উৎসবের একটুকরো দৃশ্য তোলা রইল এখানে। লিংকে ক্লিক করলে দেখতে পাবেন গোটা ভিডিও।
উদ্যোগে- ওয়েস্ট বেঙ্গল টুরিজ্যম
