ভারতখ্যাত দুখুশ্যাম পটের গানে ফুটিয়ে তুলছেন রবীন্দ্রনাথের আশ্চর্য জীবনকথা, দেখুন ভিডিও

দুখুশ্যাম চিত্রকরকে নয়াগ্রামের সব পটুয়াই গুরু বলে মানেন

ভারতখ্যাত দুখুশ্যাম চিত্রকরকে নয়াগ্রামের সব পটুয়াই গুরু বলে মানেন। তাঁর ছাত্রছাত্রীরা বাংলার ঐতিহ্যবাহী পটশিল্পকে পৌঁছে দিচ্ছেন সারা বিশ্বে। মেদিনীপুরের সবথেকে পুরোনো পটুয়া সংগীতকারদের মধ্যে তিনি অন্যতম। পটের গানে তিনি তুলে এনেছেন ভাগবত, চণ্ডীমঙ্গলের পাশাপাশি মহানগর কলকাতার গল্প, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্রের জীবনী এবং আরও অনেক কিছু। গত শতকের মাঝামাঝি সময়ে তিনি যুগের প্রয়োজনে রাজনৈতিক গান বেঁধেছেন। প্রফুল্ল সেন, অতুল্য ঘোষকে ব্যঙ্গ করে বাঁধা ‘কংগ্রেস বিপ্লবী’ পট খুব বিখ্যাত হয়েছিল তখন। দুখুশ্যাম তাঁর জাদুময় ভঙ্গিতে রবীন্দ্রনাথকে তুলে এনেছেন লম্বা জড়ানো পটের গানে। এই পটের ছবি তিনি নিজেই এঁকেছেন, গানও বেঁধেছেন, নিজের কণ্ঠে তা পরিবেশনও করেছেন। দুর্লভ ভিডিওটি দেখতে ক্লিক করুন লিংকে। 

ভিডিও ফোটোগ্রাফার-বিষ্ণু মুখার্জি

Developed by DXDasia