সমকামী-রূপান্তরকামীদের প্রতি দুর্ব্যবহার বন্ধ করতে কড়া বার্তা

‘রেনবো কেয়ার’ শীর্ষক একটি সচেতনতা শিবিরে উঠে আসে নানা প্রসঙ্গ

সমকামী-রূপান্তরকামীরা সমাজ বহির্ভূত নন। তাঁদের রাস্তায় বেরোলে অপমানিত হতে হয়। সমাজের চোখে তারা প্রান্তিক। এভাবেই তো এলজিবিটিকিউ-এর মানুষদের ‘আলাদা’ভাবে দেখা হয়। ‘ওরা’ বা ‘ওদের মতো’ শব্দগুলোকে যেদিন ভোলা সম্ভব হবে, সেদিনই আকাশে উড়বে রামধনু পতাকা। 

এই মানুষগুলোর প্রতি বৈষম্য বা দুর্ব্যবহার অন্যায়। এবার কড়া বার্তা দিলেন বিধাননগরের সিপি মুকেশ কুমার। ‘রেনবো কেয়ার’ শীর্ষক একটি সচেতনতা শিবিরে তিনি বলেন, ‘‘এলজিবিটিকিউ+ মানুষদের অধিকার নিয়ে পুলিশের উপরতলা তা-ও সচেতন। কিন্তু থানার ডিউটি অফিসার থেকে রক্ষীদের স্তরে সচেতনতার খুবই অভাব। এটা শুধরোতে হবে।’’ 

শিবিড়ে উপস্থিত ছিলেন কমিউনিটির কিছু মানুষ। এদিন কয়েকটি তথ্যচিত্রে এ দেশে সমকামী-রূপান্তরকামীদের আইনি লড়াইয়ের ইতিহাস এবং সংবিধান অনুযায়ী অধিকারের দিকগুলিও পুলিশের সামনে মেলে ধরা হয়। ২০১৪ দের নালসা রায়ে তৃতীয় লিঙ্গভুক্তদের নাগরিক অধিকারের স্বীকৃতি এবং ২০১৭ সালে যৌন সংখ্যালঘু বা এলজিবিটিদের প্রতি বৈষম্যমূলক ৩৭৭ ধারা তুলে নেওয়া সব নাগরিকের সমানাধিকারকেই প্রতিষ্ঠা করছে বলে আলোচনা করা হয়। এছাড়াও পরিবার বা কাজের জায়গায় পীড়নের দিকগুলিও তুলে ধরা হয়। বিধাননগরের ডিসি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন কিছু দিন অন্তর এই ধরনের শিবির আয়োজন করলে সচেতনতা আরও বাড়বে।

ছবিঃ সংগৃহীত
 

Developed by DXDasia