ভূগর্ভ থেকে জল তোলা বন্ধ করতে নয়া উদ্যোগ বিধাননগরে

পুজোর আগেই শুরু হচ্ছে জল প্রকল্প

মাটির নিচ থেকে অতিরিক্ত জল তোলার ফলে ভূগর্ভের জলসম্পদ ক্রমেই ফুরিয়ে আসছে। তাই বিকল্প জলের উৎসে জোর দেওয়ার কথা বলেন পরিবেশবিদরা। সরকারও নানা পদক্ষেপ নিচ্ছে। মাটির তলার জল ব্যবহারে রাশ টানতে নতুন প্রকল্প শুরু করছে বিধাননগর পুরসভা।

সল্টলেকে এবং রাজারহাট-গোপালপুরের ২২ থেকে ২৬ নম্বর ওয়ার্ডে পরিস্রুত জল সরবরাহ করতে চান বিধাননগরের পুরকর্তারা। রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরে ইতিমধ্যেই পরিস্রুত পানীয় জল প্রকল্প শুরু করেছে। তার জন্য টাকা বরাদ্দ করেছে কেএমডিএ। বিধাননগর পুরসভা সেই প্রকল্পের মাধ্যমেই জল সরবরাহের ব্যবস্থা করছে। তাঁদের আশা, সেপ্টেম্বর থেকে সরবরাহের কাজ শুরু করা যাবে। ধাপে ধাপে অন্যান্য ওয়ার্ডেও পরিস্রুত জল পৌঁছে দেওয়া হবে।

বিধানসভা পুরকর্তৃপক্ষের মতে, সব ক’টি ওয়ার্ডে পরিস্রুত জল সরবরাহ হতে থাকলে গোটা পুর এলাকায় ভূগর্ভস্থ জল তোলা বন্ধ করা যাবে। পুজোর আগেই তাঁরা সরবরাহ শুরু করতে চান। 

 

Developed by DXDasia