July 11, 2017 | 12:00 PM

ভেঙে পড়ল মার্কিন বিমান

আমেরিকার মিসিসিপিতে সামরিক বিমান দুর্ঘটনায় ১৬জন নিহত হয়েছে। মিসিসিপি রাজ্যের রাজধানী জ্যাকসন থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে বিমানটি ভেঙে পড়ে। নিহতদের সবাই মার্কিন মেরিন সেনা। বিমানটির কোন আরোহী বেঁচে নেই বলে সরকারি ভাবে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিমানটি একটি সয়াবিন মাঠের উপর ভেঙে পড়ে। ঘটনা তদন্তের জন্য মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর একটি দল সেখানে গিয়েছে।বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে বিমানের ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে।