
২০২০ সালের মণিপুরী নৃত্যে (Manipuri-Dance) রাজ্যের মধ্যে প্রথম বাঙালি হিসেবে এই অনন্য সংগীত নাটক অ্যাকাডেমি তথা জাতীয় পুরস্কার পেলেন বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যাপিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায় (Sruti Bandopadhay)। পশ্চিমবঙ্গে প্রথম বাঙালি হিসেবে তো বটেই বিশ্বভারতীর সংগীত ভবনের প্রথম জাতীয় পুরস্কার প্রাপক হিসেবেও নিজের নাম জুড়লেন তিনি।
ছোটোবেলা থেকেই মণিপুরী নৃত্যচর্চা শুরু করেন গুরু বিপিন সিং, গুরু দর্শনা জাভেরী, গুরু কলাবতীদেবীর কাছে। দীর্ঘ পঁয়ত্রিশ বছরের চর্চা তাঁর। মণিপুরী নৃত্যে গবেষণার জন্য ডি-লিট পেয়েছেন তিনি। পেয়েছেন একাধিক পুরস্কার, সম্মাননা। এখনও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নৃত্য পরিবেশন করে চলেছেন। ব্যস্ত রয়েছেন ছাত্র ছাত্রীদের গবেষণা, তাদের তালিম দেওয়া ও তাদের পঠন পাঠনে।
রবীন্দ্রনৃত্যের প্রতি নিরলস গবেষণায় তিনিই প্রথম রবীন্দ্র নৃত্যর ইতিহাস সহ প্রায়োগিক দিকও লিপিবদ্ধ করেছেন তাঁর সাম্প্রতিক গ্রন্থে।
শুরুতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নৃত্য বিভাগে যোগদান করেন। ২০০৭-এ ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা পদে উন্নীত হন। ২০১৪ সালে বিশ্বভারতীতে মণিপুরী নৃত্যে অধ্যাপিকা হিসেবে যোগ দেন। ইতিমধ্যে তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনৃত্যের প্রতি নিরলস গবেষণায় তিনিই প্রথম রবীন্দ্র নৃত্যের ইতিহাস সহ প্রায়োগিক দিকও লিপিবদ্ধ করেছেন তাঁর সাম্প্রতিক গ্রন্থে। এছাড়া তাঁর প্রযোজনা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত ও প্রদর্শিত।
বিস্তারিত আসছে…