ভোটের আগে মাথা ঠান্ডা রাখার পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার নন্দীগ্রামে রোড শো শেষে কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি

বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এবার বাংলায় আট দফায় ভোট। একুশের লড়াইয়ে বাংলার মসনদ কার দখলে থাকবে? এর উত্তর মিলবে আগামী ২ মে। ওই দিনই ভোটের ফল ঘোষণা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এবার হিংসা রুখতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার শেষবেলার প্রচারে নন্দীগ্রামে ভোটের আগে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

মঙ্গলবার নন্দীগ্রামে রোড শো শেষে কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বললেন, ‘৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা। কুল কুল তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর ভোট পাবে জোড়াফুল।’

এরপরই মমতা বলেন, ‘ভালো করে ভোট করে নিন, তারপর পান্ডাদের অধিকার সব কীভাবে কাড়তে হয়, তা বাংলা জানে। নন্দীগ্রাম ও বাংলা থেকে BJP-কে বোল্ড আউট করে দিন। নন্দীগ্রামের মা-বোনেদের শ্রদ্ধা জানাতে ভোটে দাঁড়িয়েছি এখানে। একবার যখন নন্দীগ্রামে ঢুকেছি, আমি বেরোব না। আমি মডেল নন্দীগ্রাম তৈরি করে দেব। হলদিয়া-নন্দীগ্রামের মধ্যে সেতু তৈরি করে দেব। খেলা হবে। যারা গুন্ডামি হবে, তাদের ভোট দিয়ে রাজনৈতিকভাবে কবর দিন।’

Developed by DXDasia