May 14, 2017 | 12:00 PM

‘বাতি’হীন বরকতি

ইমাম বরকতির গাড়ি থেকে লালবাতি খুলে নিল পুলিশ। শনিবার সকালে কলকাতা পুলিশ টিপু সুলতান মসজিদের এই ইমামের গাড়ি থেকে জোর করে খুলে নেয় লালবাতি। কেন্দ্রীয় সরকার গাড়িতে লালবাতি ব্যবহার নিষিদ্ধ করার পরও বরকতি তা মানতে অস্বীকার করেন। আইন অমান্যের পক্ষে তাঁর যুক্তি ছিল, ‘‘আমার কাছে লালবাতি লাগানোর বিশেষ অনুমতি আছে, যা আর কারোর কাছে নেই৷’ ব্রিটিশ সরকার থেকে এই অনুমতি পেয়েছিলেন, এমনই দাবি তাঁর।

আইন অমান্য করে লালবাতি লাগানোয় তাঁর নামে একাধিক থানায় মামলা দায়ের করা হয় গতকাল। তারই পরিপ্রেক্ষিতে আজ এই পদক্ষেপ কলকাতা পুলিশের।