June 21, 2017 | 12:00 PM

অনির্দিষ্ট কালের জন্য বন্‌ধ জারি পাহাড়ে, ইন্টারনেট চালুর দাবি জোরদার

আপাতত বন্‌ধ প্রত্যাহারের পথে হাঁটছে না মোর্চা। এদিন দার্জিলিং-এর জিমখানা ক্লাবে মোর্চার ডাকে সর্বদলীয় বৈঠক বসে। বৈঠকে যোগ দেয় কংগ্রেস, বিজেপি, জিএনএলএফ সহ পাহাড়ের অন্যান্য দলগুলি। বৈঠকে সিদ্ধান্ত হয় জিটিএ নির্বাচনে কোনও দল অংশগ্রহণ করবে না। পাহাড় থেকে বাহিনী প্রত্যাহার না করলে রাজ্যসরকারের সঙ্গে কোনও রকম আলোচনায় যেতে নারাজ পাহাড়ের দলগুলি।

এছাড়াও ২৪ ঘন্টার মধ্যে পাহাড়ে ইন্টারনেট চালু করার দাবি জোরদার হয়েছে এদিনের আলোচনায়। ২২ তারিখ রাজ্যের ডাকা সর্বদলীয় বৈঠককেও বয়কট করছে মোর্চা সহ পাহাড়ের অন্যান্য দলগুলি।

অন্যদিকে পাহাড় নিয়ে কেন্দ্রের কাছে পাঠানো রাজ্যের রিপোর্টে এক জনের মৃত্যুর কথা বলা হয়েছে। এছাড়াও সরকারি সম্পত্তির ক্ষয়-ক্ষতির বিস্তারিত বিবরণ রয়েছে রিপোর্টে।

Developed by DXDasia