June 28, 2017 | 12:00 PM

এটিএমের ৫০ বছর

মানুষের ব্যাংকিংএর অভিজ্ঞতা চিরকালের জন্য বদলে দিয়েছে যে যন্ত্র – তার নাম এটিএম বা অটোমেটেড টেলার মেশিন । যাকে আমরা এটিএম বলি। যেখান থেকে  কার্ড দিয়ে টাকা তোলা যায়। এই যন্ত্রের আবিষ্কার হয় আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে, ব্রিটেনে – ১৯৬৭ সালের জুন মাসে। উত্তর লন্ডনের এনফিল্ড এলাকায় বার্কলেজ ব্যাংকেরএকটি শাখায় চালু করা হয়েছিল প্রথম এটিএম, যাকে ‘ক্যাশ মেশিন’ও বলেন অনেকে । তখন একবারে তোলা যেতো মাত্র দশটি ১ পাউন্ডের নোট। তখন অবশ্য কার্ড আসেনি। ১৯৭০এর দশকে চালু হয় কার্ড,আর চার অংকের ‘পিন কোড’। সারা দুনিয়ায় এখন ত্রিশ লক্ষর মতো ক্যাশ মেশিন বা এটিএম আছে।

আপনার একাউন্টের টাকা তোলার জন্য আপনাকে এখনআর ব্যাংকে দৌড়োতে হয় না – বরং খুঁজে নিতে হয় কাছাকাছি একটা ক্যাশ মেশিন। এটিএম এখন পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থার সাথে এমনভাবে সংযুক্ত হয়ে গেছে যে, এক দেশের ব্যাংক কার্ড দিয়ে এখন পৃথিবীর অন্য প্রান্তের কোন দেশের এটিএম থেকেও টাকা তোলা সম্ভব।