পিছিয়ে গেল তৃণমূলের নির্বাচনী ইস্তেহার, প্রকাশ করল বামেরা

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ইস্তেহার প্রকাশের কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নির্বাচনী ইস্তেহার প্রকাশের কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। কবে তা প্রকাশিত হবে, মমতার সঙ্গে কথা বলেই তা স্থির করা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, বুধবার বাকি প্রার্থী তালিকা ঘোষনা করার পর, নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বামফ্রন্ট।

ইস্তেহারের পটভূমিতে তাঁরা জানিয়েছেন, স্বৈরাচারী কায়দায় রাজ্যে গণতন্ত্রের কন্ঠরোধ করা হয়েছে।একদিকে স্বজনপোষণ, দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ থাবা গেড়ে রয়েছে, অপরদিকে শ্রমিক-কৃষক-ছাত্র-যুব-মহিলাদের ওপর নেমে এসেছে ঘৃণ্য আক্রমণ।এই সর্বনাশা শাসনের অবসান ঘটানোর লক্ষ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণকে সর্বশক্তি নিয়োগ করতে হবে।  

Developed by DXDasia