July 19, 2017 | 12:00 PM

আরও তিনটি কমিশনারেটে সুকন্যা প্রশিক্ষণ

হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর কমিশনারেট এলাকায় সুকন্যা প্রকল্প চালু করল সরকার। এই প্রকল্পের মাধ্যমে কমিশনারেটের অন্তর্গত স্কুলছাত্রীদের আত্মরক্ষার পাঠ দেবেন কলকাতা পুলিশ। তিন বছর আগে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার পড়ুয়াদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ পুরকায়স্থ নিউ টাউনে একটি প্রেক্ষাগৃহে সুকন্যা প্রকল্পের সূচনা করেন। সুরজিৎবাবু বলেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে। পরবর্তীকালে এই প্রকল্প অন্যান্য কমিশনারেটে এবং জেলাস্তরেও চালু করা হবে। ইভটিজারদের মুখোমুখি পড়লে কী করণীয়, আত্মবিশ্বাস বৃদ্ধি হবে কী ভাবে, রাস্তাঘাটে একা বেরোলে কী সতর্কতা অবলম্বন জরুরি- এই বিষয়গুলি শেখাবে কলকাতা পুলিশ।