July 7, 2017 | 12:00 PM

তেন্ডুলকরের ছেলের ইয়র্কারে ঘায়েল বেয়ারস্টো

নেটে তখন ব্যাট করছেন ইংল্যান্ডের উইকেটকিপার বেয়ারস্টো। উল্টো দিক থেকে আছড়ে পড়ল ইয়র্কার। আর পড়বি পড় একেবারে ব্যাটসম্যানের পায়ে। আহত হলেন বেয়ারস্টো। ইংল্যান্ডের সংবাদমাধ্যমে এই খবর একেবারে হইচই ফেলে দিয়েছে। নেটে ব্যাট করতে গিয়ে আহত হওয়া নতুন কিছু নয়। তাহলে? আসল খবর হল বোলারের নাম যে অর্জুন তেন্ডুলকর। সচিনের ছেলের এই ইয়র্কার নিয়ে তোলপাড় ইংল্যান্ড।

প্রত্যেক বছর গ্রীষ্মেই ১৭ বছরের ছ-ফুট উচ্চতার অর্জুনকে দেখা যায় প্র্যাকটিস করতে। বাঁ হাতি এই পেসার ইতিমধ্যেই পরামর্শ নিয়েছেন ওয়াসিম আক্রমের কাছ থেকেও। বাবার নাম যে সচিন তেন্ডুলকর, তাই বিশ্বের নজর তো তাঁর দিকে থাকবেই।