July 17, 2017 | 12:00 PM

আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার যোগেন্দ্র শর্মার বাবা

প্রাক্তন ক্রিকেটার যোগেন্দ্র শর্মার বাবা, ওম প্রকাশ শর্মার উপর হামলা চালায় দু’জন দুষ্কৃতী। শনিবার রাতে এই ঘটনা ঘটে হরিয়ানার রোহতকে। দুষ্কৃতীরা প্রথমে ছুরি দিয়ে আঘাত করে তারপর ক্যাশবাক্স থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় বাইরে থেকে বন্ধ করে দেয় দরজা। আহত ওম প্রকাশ বড় ছেলে দীপকে ফোন করেন। দরজা ভেঙে উদ্ধার করা হয় ওম প্রকাশকে। দুষ্কৃতীরা ক্রেতা সেজে প্রবেশ করেছিল দোকানে। তাদের ধরতে খুটিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

যোগেন্দ্র শর্মা ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের দলের ছিলেন। বর্তমানে তিনি হরিয়ানার হিসারতে ডেপুটি সুপারিনটেন্ড অফ পুলিশ(DSP) পদে কর্তরত।

Developed by DXDasia