
জাপানের দিকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি প্রায় সাড়ে ন’শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে সমুদ্রে পড়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এমনটাই দাবি করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, পিয়ংগান সামরিক বিমানক্ষেত্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। দক্ষিণ কোরিয়া বলছে, মঙ্গলবার সকাল ৯টা ৪০ নাগাদ ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ৯৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেটি জাপান সাগরে পড়ে। গত মে মাসেও জাপান সাগরে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এতে ক্ষুব্ধ হয়ৈ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিল জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে এক হয়ে পিয়ংইয়ংয়ের ওপর চাপ সৃষ্টি করতে হবে। চলতি বছর উত্তর কোরিয়া এই নিয়ে ১১টি ক্ষেপণাস্ত্র ছুড়ল।