August 29, 2017 | 12:00 PM

তিরিশ বছর পর হলে সিনেমা দেখানো হল গাজায়

এর মধ্যে কেটে গেছে তিরিশ বছর। না,  হলে গিয়ে সিনেমা দেখার কোনও সুযোগ ছিল না তাঁদের। সন্ত্রাসবাদ ও যুদ্ধবিধ্বস্ত শহর গাজায় বিনোদন ভুলতে বসেছিলেন সাধারণ মানুষ। শুধু সিনেমাহলই নয়, কখনও বন্ধ, কখনও বা ধ্বংস হয়ে গিয়েছিল শহরের সমস্ত বিনোদনকেন্দ্রও।

>তিরিশ বছর পর, গাজার ‘সামির’ প্রেক্ষাগৃহে দেখানো হল একটি ফিল্ম। প্রায় শ-তিনেক মানুষ উপস্থিত হয়েছিলেন সিনেমাটি দেখতে। আয়োজকদের অন্যতম, ঘাদা সালামি বলেন, এটি গাজার বিনোদন ও রাজনীতির সমাজে একটি ঐতিহাসিক ঘটনা।

যে হলটিতে সিনেমা দেখানো হয়, সেখানেই ১৯৪৬ সালে হামাসের মুসলিম ব্রাদারহুডের গাজা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু, ১৯৬০ সালের পরে এটি বন্ধ হয়ে যায়। ১৯৮০–র পরে বন্ধ হয়ে যায় এই শহরের অন্য প্রেক্ষাগৃহগুলিও।