April 14, 2017 | 12:00 PM

আদিবাসী ছেলে-মেয়েদের খেলাধুলোয় প্রশিক্ষণ দিতে হোস্টেল

দাবা, ফুটবল, তিরন্দাজি ও অ্যাথলেটিক্স-এ আদিবাসী ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিতে হোস্টেল গড়বে রাজ্যসরকার। কলকাতা, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে তৈরি হবে হোস্টেলগুলি।বিনামূল্যে আবাসিকদের থাকার ব্যবস্থার পাশাপাশি থাকবে জিম, ক্যাফেটেরিয়া, প্রশিক্ষকদের কক্ষ, লবি ও গ্রন্থাগার।

ইতিমধ্যেই প্রতিভাদের নির্বাচন শুরু করে দিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর।