July 25, 2017 | 12:00 PM

স্পিকারকে অবমাননার অভিযোগ, সাসপেন্ড অধীর সহ ৬ কংগ্রেস সাংসদ

জিরো আওয়ার চলাকালীন ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ, স্পিকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাগজ ছিঁড়ে তাঁর দিকেই ছুড়ে মারা। কংগ্রেস সাংসদদের এই আচরণকেই অ-সংসদীয় আখ্যা দিয়ে ছ-জনকে পাঁচ দিনের জন্য লোকসভা থেকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ সুমিত্রা মহাজন। এই সাংসদরা হলেন  অধীররঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, সুস্মিতা দেব, রঞ্জিত রঞ্জন, কে সুরেশ, এম কে রাঘবন।

দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে গণপ্রহারে খুন করা হচ্ছে কিন্তু সরকার চুপ করে বসে আছে। এই অভিযোগেই এদিন জিরো আওয়ারের শুরু থেকেই বিক্ষোভ দেখাতে থাকে। পরে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠায় এই সিদ্ধান্ত নেন স্পিকার।

Developed by DXDasia