July 24, 2017 | 12:00 PM

বিবাহবার্ষিকী পালন করে বিতর্কে অচ্যুতানন্দন

বিবাহের সুবর্ণজয়ন্তী উদযাপন করে বিতর্ক সৃষ্টি করলেন সিপিএমের শেষ জীবিত প্রতিষ্ঠাতা সদস্য ভিএস অচ্যুতানন্দন। স্ত্রী বসুমতীকে তাঁর মুখে তুলে দিচ্ছেন লাড্ডু। আর সেই ছবিই আত্মীয়রা ফেসবুকে পোস্ট করাতেই অনুগামীদের মধ্যে শুরু হয়েছে হইচই। অনুগামীদের দাবি, সিপিএমের প্রথম সারির নেতাদের মধ্যে বিবাহবার্ষিকী পালনের রেওয়াজ নেই। সেই অলিখিত নিয়মেই কোপ মেরেছেন ভিএস। সোশ্যাল নেট ওয়ার্কে রক্ষণশীল শিবিরের সমালোচনার মুখে পড়েছেন তিনি।

তবে এই বিতর্কে স্পিকটি নট কেরল সিপিএম নেতৃত্ব। সমালোচনা করলে বিতর্কের আগুনে ঘি ঢালা হবে, তাই আপাতত ঘটনাটিকে উপেক্ষা করার নীতিই নিয়েছে বিজয়ন শিবির।