July 18, 2017 | 12:00 PM

আক্রান্ত সামি, গ্রেপ্তার তিন

জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামি আক্রান্ত হলেন নিজের বাড়িতেই। ঘটনাটি ঘটে শনিবার রাত এগারোটা নাগাদ সাউথ সিটির কাছে কাটজুনগরে ১২৮ প্রিন্স গোলাম হোসেন শাহ রোড়ের ফ্ল্যাট বাড়ির সামনে। ফ্ল্যাটের গেট দিয়ে গাড়ি ঢোকার সময় হঠাৎই এক বাইক আরোহী চড়াও হয়। কেন গাড়িটি ঢোকাতে দেরি হচ্ছে এই বলে চিৎকার করতে থাকে যুবকটি। সামি গাড়ি থেকে নেমে আসলে মদ্যপ ওই যুবকটি বচসা শুরু করে এবং হুমকি দিতে থাকে। সামি ফ্ল্যাটে ফিরে গেলে কিছুক্ষণ পরেই ওই যুবক আরও দুই জন সঙ্গীকে নিয়ে এসে ফ্ল্যাটের কেয়ারটেকার ধ্রুব মণ্ডলকে মারধর করে। তারপর সামির ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতে থাকে। কেয়ারটেকার ধ্রুব’র কথায়- জোর করে দোতলায় উঠেছিল। আমাকেও বারবার হুমকি দেয়।’ পরে সামির ফোনে ঘটনাস্থলে পৌঁছায় যাদবপুর থানার পুলিশ। দুষ্কৃতিদের চিহ্নিত করার জন্য সংগ্রহ করা হয় অ্যাপার্টমেন্টের সিসিটিভির ফুটেজ। যাদপুর থানা সূত্রে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে- জয়ন্ত সরকার, স্বপন সরকার ও শিবা প্রামাণিক নামে তিনজন যুবক।   

Developed by DXDasia