July 19, 2017 | 12:00 PM

৭৫ বছর পর আল্পস পাহাড়ে অটুট দু’টি দেহ

পঁচাত্তর বছর আগে সুইজারল্যান্ডের আল্পস পাহাড়ে নিখোঁজ হয়ে যাওয়া এক দম্পতির মৃতদেহ বরফে জমাট বাঁধা অবস্থায় পাওয়া গেছল। ১৯৪২ সালে তাঁরা নিখোঁজ হন। দু’হাজার মিটারেরও বেশি উঁচুতে এক হিমবাহের বরফ গলতে শুরু করলে তাদের মৃতদেহ দুটি দেখতে পাওয়া যায়। দু’টি মৃতদেহই অক্ষত রয়েছে।

স্যানফ্লরোন নামের ওই হিমবাহে এক স্কি-কোম্পানির কর্মী প্রথম মৃতদেহ দু’টি দেখতে পান। তিনি দেখেন,  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের পোশাক পরা একজন পুরুষ ও একজন মহিলা বরফের নীচে চাপা পড়ে আছেন। পাশে একটি ব্যাগ, বোতল, জুতো ও অন্যান্য জিনিসপত্রও পড়ে ছিল। এই দম্পতির সাত ছেলেমেয়ে ছিল। তাদের সর্বকনিষ্ঠ মেয়ে মার্সেলিন উড্রি দুমুলাঁ-র বয়েস এখন ৭৯ বছর। তিনি বলছেন, তাঁরা সারা জীবন ধরে ওদের খুঁজেছেন তাঁরা। পাননি মৃতদেহ পাওয়ার খবরে তাঁরা শান্তি বোধ করছি। প্রস্তুতি নিচ্ছেন যথাযথ শেষকৃত্য পালন করতে। তিনি বলছেন, তার বাবা ছিলেন একজন জুতো প্রস্তুতকারক, এবং মা ছিলেন একজন শিক্ষক।