
বড়সড় দুর্ঘটনা এড়াল আবুধাবি থেকে কোচি গামী এয়ার ইন্ডিয়ার বিমান। কোচি এয়ারপোর্টে বিমানটি রাত আড়াইটে নাগাদ অবতরণের সময়ে, রানওয়েতে এক ঝটকায় ঘুরে গিয়ে ট্যাক্সিওয়ের দিকে যেতেই বিপত্তির আশঙ্কা করা হয়। তবে তড়িঘড়ি বিমান থেকে সমস্ত যাত্রীদের বার করে নেওয়া হয়। যাত্রীদের অক্ষত অবস্থাতেই বার করা হয়।
এর আগে স্যান ফ্রান্সিসকোগামী আরেকটি এয়ার ইন্ডিয়া বিমানে বড়সড় বাইরের যাত্রী এসে বসে পড়ায়, ৯ ঘণ্টা দেরিতে বিমান রওনা হয়। সেই ঘটনার জেরে ব্যাপক হৈচৈ হয় বিমানে। গতমাসের ২৮ তারিখের সেই ঘটনার পর আবার সাম্প্রতিক এই নতুন ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবার ভাবমূর্তিতে যে আবারও নেতিবাচক প্রভাব পড়বে তা বলাই বাহুল্য।