
এই ক্লাবের জার্সি পরেই ৫৮৩টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। করেছেন ৫০৭টি গোল। ২২৮টি গোল করিয়েছেন। আর তাই মেসিকে ছাড়তে চায় না বার্সেলোনা। তাঁকে আরও চার বছর রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল ক্লাব। নয়া চুক্তিতে মেসি পাবেন সপ্তাহে ৫ লক্ষ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকা।
মেসির সঙ্গে বার্সার নতুন চুক্তির খবর পেয়ে খুশি ক্লাবের নতুন কোচ। তিনি বলছেন, মেসিকে যতই দেখছি অবাক হচ্ছি, ও প্রতিদিনই নতুন কিছু করার চেষ্টা করে।
সামনের সপ্তাহে স্পেনে ফিরে প্র্যাকটিস শুরু করবেন মেসি। আপাতত স্ত্রী অ্যান্তোনেইয়াকে নিয়ে মধুচন্দ্রিমায় এল এন টেন।