জন-গণ-মন : শোভন নেই, আছেন রত্না-পায়েল, কাকে চাইছে বেহালা পূর্ব? দেখুন ভিডিও

বেহালা পূর্বের হেভিওয়েট প্রার্থীদের নিয়ে কী ভাবছেন স্থানীয় মানুষ

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২১-এর তৃতীয় ও চতুর্থ দফা যথাক্রমে ৬ ও ১০ এপ্রিল। ঠিক এমন অবস্থায় টিম বঙ্গদর্শন ঘুরছে সারা বাংলা। আমাদের নজরে থাকবে নতুন প্রার্থীদের প্রচার। সেই সঙ্গে হেভিওয়েট প্রার্থীদের কেন্দ্রেও পৌঁছে যাব আমরা। বাংলার মানুষ কী ভাবছেন, স্বচ্ছ এবং সঠিক জনমত তুলে ধরার দায়িত্ব আমাদের।

‘জন-গণ-মন আজ দক্ষিণ চব্বিশ পরগণা অন্তর্গত বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে। সেখানে ভোট হবে চতুর্থ দফায়, অর্থাৎ ১০ এপ্রিল। সেখানে এবারের লড়াইটা একটু অন্যরকম। এতদিন বেহালা পূর্ব পরিচিত ছিল শোভন চট্টোপাধ্যায়ের জন্য। তৃণমূল ছেড়ে তিনি গতবছর যোগ দিয়েছিলেন বিজেপি-তে। কিন্তু এবার তাঁকে কোনও টিকিট দেওয়া হয়নি। মুহূর্তেই দল ছাড়েন। তৃণমূল থেকে পদত্যাগ করার পর শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে এলাকা পরিদর্শনের দায়িত্ব তুলে দেন মুখ্যমন্ত্রী। এবছর এখানে বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার (সময়াভাবে তিনি আমাদের সাক্ষাৎকার দিতে পারেননি)। পাশাপাশি সিপিআইএম প্রার্থী শমিতা হর চৌধুরী। সবটাই এক্সক্লুসিভ তুলে ধরেছি আমরা। বেহালা পূর্ব কেন্দ্রে এবারের প্রার্থী তালিকাঃ 

তৃণমূল কংগ্রেসঃ রত্না চট্টোপাধ্যায় 
বিজেপিঃ পায়েল সরকার
সংযুক্ত মোর্চাঃ শমিতা হর চৌধুরী

দেখুন সম্পূর্ণ ভিডিও এবং অবশ্যই মতামত রাখুন।

Developed by DXDasia