প্রবীণ ভোটারদের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করল নির্বাচন কমিশন

ভোটদানে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের কাজকর্ম করছে নির্বাচন কমিশন

করোনাকালে বয়স্করা যাতে বাড়িতে বসেই ভোট দিতে পারে, সে ব্যবস্থা আগেই করেছিল নির্বাচন কমিশন। এবার ভোটদান পর্বের আগে প্রবীণ নাগরিকদের করোনার প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বারাসতের এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বৃদ্ধাশ্রমের আট জন আবাসিক প্রতিষেধক নিয়েছেন নির্বাচন কমিশনের উদ্যোগে।

ভোটদানে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের কাজকর্ম করছে নির্বাচন কমিশন। কখনও নতুন ভোটারদের উৎসাহিত করতে শিক্ষাকেন্দ্রে পৌঁছে যাচ্ছেন কমিশনের আধিকারিকেরা। কখনও পৌঁছে যাচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষদের কাছেও। সম্প্রতি বারাসত ব্লকের ওই বৃদ্ধাশ্রমেও গিয়েছিলেন কমিশনের আধিকারিকেরা। তখন সেখানকার কয়েক জন বাসিন্দা জানান, তাঁরা ভোটদানে উৎসাহী। কিন্তু বয়স বেশি হওয়ায় সংক্রমণের ভয় পাচ্ছেন। এর পরেই কমিশন ওই প্রবীণ-প্রবীণাদের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কমিশনের এই উদ্যোগে খুশি প্রবীণ-প্রবীণারা।

Developed by DXDasia