
বাংলার ভূয়সী প্রশংসা করেছে রাষ্ট্রসংঘের শান্তি পরিষদ
আরও একবার আন্তর্জাতিক মহলের প্রশংসা আদায় করে নিল পশ্চিমবঙ্গ সরকার। করোনা পরিস্থিতির মোকাবিলায় বাংলার অবদানকে স্বীকৃতি জানাল রাষ্ট্রসংঘের অনুমোদিত সংস্থা।
বিশ্ব মহামারির মধ্যে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে একের পর এক মানবিক উদ্যোগ নিয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে, তার প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রসংঘের শান্তি পরিষদ। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে পাঠানো ‘সিম্বল অফ গ্র্যাটিটিউড’ শংসাপত্রে রাজ্য সরকারের তারিফ করা হয়েছে।
রাষ্ট্রসংঘের শান্তি পরিষদ থেকে পাঠানো হয়েছে ইমেল। সেখানে বলা হয়, তাঁদের প্রতিনিধির থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিষয়ে জানতে পেরেছে এই সংস্থা। করোনার মতো গুরুতর পরিস্থিতিতে মানবদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারুণ কৃতিত্বের বিষয়েও জেনেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে রাজ্য সরকারের অধীনে নিরাপদ হাতে রয়েছে রাজ্যবাসী। প্রশংসার প্রতীক হিসেবে রাজ্য সরকারকে একটি শংসাপত্র প্রদান করতে পেরে গর্বিত বোধ করছে আন্তর্জাতিক এই সংস্থা।
জাপানে রাষ্ট্রসংঘের শান্তি পরিষদের সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিদের।
ছবি সৌজন্যে – The Telegraph
