
করোনা বিরোধী লড়াইয়ে প্রেরণা জোগাচ্ছে এই হাসপাতাল
সম্প্রতি একসঙ্গে ৬০ জন করোনা রোগীকে সুস্থ করে বাড়ি ফিরিয়েছিল কলকাতা মেডিকেল কলেজ। করোনা বিরোধী লড়াইয়ে প্রেরণা জোগাচ্ছে এই হাসপাতাল। ক্রমশ বাড়ছে সুস্থতার হার।
রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা মেডিকেল কলেজকে পূর্ণ সময়ের তৃতীয় পর্যায়ের হাসপাতাল হিসেবে ঘোষণা করে। রাজ্যের সবচেয়ে বড়ো করোনা হাসপাতাল এটি। এখানকার সুপার স্পেশালিটি ব্লকে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪৪১ জন। সারি (সিভিয়র অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন) এবং করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। ৩০৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন ইতিমধ্যেই। সব মিলিয়ে সুস্থতার হার ৫৭ শতাংশের মতো।
এমআর বাঙুর হাসপাতালও করোনা চিকিৎসায় নজির গড়ছে। এখানে ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত কোনো রোগীরই মৃত্যু হয়নি। সুস্থতার হার বাড়ছে এই হাসপাতালেও।
