দেশের মেরুদণ্ড নেমেছে রাজপথে – ঘরে ফেরার ভিডিও গড়লেন পুষ্পেন রায়

ঘরে ফেরা ৬ – শিল্পী পুষ্পেন রায়

করোনা মহামারির প্রকোপ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সংক্রমণ থেকে রক্ষা পেতে গৃহবন্দি বহু মানুষ। বাড়িতেই চলছে অনলাইনে কাজকর্ম, দূরের আত্মীয়-বন্ধুর সঙ্গেও কথা হচ্ছে প্রযুক্তির সাহায্যে। পরিবারের সঙ্গে দিন কাটছে। কিন্তু সবাই এরকম নিরাপদে নেই। গণমাধ্যমে আমরা দেখছি, পায়ে হেঁটে বাড়ি ফিরছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। লকডাউনে তাঁরা চাইছেন নিজের পরিবার-পরিজনের কাছে ফিরে যেতে। বাড়িতে তাঁদের জন্য অপেক্ষা করছেন প্রিয়জনেরা। প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা করছেন। 

কিন্তু এই খেটে খাওয়া মানুষেরা কীভাবে বাড়ি ফিরবেন, তা বড়োবাবুরা বলে দেননি। তাই বাধ্য হয়েই তাঁরা হেঁটে চলেন। ২০০ মাইল – ৪০০ মাইল – ৭০০ মাইল। ঠিক এমন পরিস্থিতিতে বঙ্গদর্শন শুরু করেছিল ‘ঘরে ফেরা’ সিরিজ। গৃহবন্দি অবস্থায় শিল্পীরা কীভাবে এই পরিস্থিতি দেখতে চাইছেন বা মোকাবিলা করছেন, তা তাঁদের বিভিন্ন কাজের মাধ্যমে তুলে ধরছেন। 

আজ রইলেন শিল্পী পুষ্পেন রায়। লকডাউনের সময়ে এই পরিযায়ী শ্রমিকদের কাজ বন্ধ, তাই রোজগারও নেই। এদেশের ৮০ শতাংশ শ্রমিকই অসংগঠিত এবং তাঁদের একটা বিরাট অংশ কাজের সন্ধানে পাড়ি দেন ভিন রাজ্যে। লকডাউনে তাঁরাই রাজপথে নেমেছেন। এমন দৃশ্য যে কোনো সংবেদনশীল মানুষকের চিন্তাকে নাড়া দিয়ে যায়। দেশের মেরুদণ্ড সেই শ্রমিকদের নিয়ে ভিডিও নির্মাণ করলেন শিল্পী পুষ্পেন রায়। ভিডিওতে যেমন আছে যন্ত্রণার কথা, তেমনই রয়েছে গর্বও। 

Developed by DXDasia