করোনা ভাইরাসের আকৃতি শিল্পীর চোখে হয়ে উঠল আস্ত একখান ময়ূর

পোস্টার অদ দ্য ডে — শুভম চক্রবর্তী

করোনা জীবাণুর আকার নিল হরেকরকম ময়ূরে! অবাক হচ্ছেন! হ্যাঁ, এমন কাণ্ডটাই ঘটিয়েছেন শিল্পী শুভম চক্রবর্তী। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে শুভম চক্রবর্তীর এই দুর্দান্ত কাজটি। শুভম দক্ষিণ কলকাতার নেতাজি নগর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক শেষ করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন ধরনের হাতের কাজ তৈরি করেন। শুভমের তৈরি এই পোস্টারটিতে দেখা যাচ্ছে কোভিড ১৯-এর আকার নিয়েছে আস্ত একটি ময়ূর। সেইসঙ্গে যুক্ত হয়েছে গ্রামবাংলার নিজস্ব শৈল্পিক রীতি আলপনা। পেপার কাটিংয়ের মাধ্যমে শিল্পী এই সুন্দর পোস্টারটি তৈরি করেছেন। 

আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন শুভম চক্রবর্তী। শিল্পীকে অভিনন্দন।

Developed by DXDasia