মারণ জীবাণুর আকৃতিতে উঠে এল গাছের ছায়া ও শব্দের শীতলতা

পোস্টার অফ দ্য ডে — সুধীরঞ্জন মুখার্জি

#গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ। ভাইরাসের আকৃতিতে এবার উঠে এল গাছের ছবি।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে সুধীরঞ্জন মুখার্জির এই দুর্দান্ত কাজটি। শান্তিনিকেতনের অন্যতম নাম করা আলপনা শিল্পী হলেন সুধীরঞ্জন। আদি বাড়ি চন্দননগর৷ ছবি আঁকার টানে পড়াশোনা করতে চলে আসেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে স্নাতক স্তরের পড়াশোনার পর ন্যাশনাল স্কলারশিপের জন্য চলে যান বিশ্বভারতীর কলাভবনে৷ তারপর আবার স্নাতকোত্তর পর্ব সম্পূর্ণ করেন রবীন্দ্রভারতী থেকেই। তাঁর এই পোস্টারে দেখা যাচ্ছে অভূতপূর্ব অলংকরণ। ঠিক যেন একটি গাছের চেহারা নিয়েছে। সম্পূর্ণ কাজটি তিনি নির্মাণ করেছেন জলরং এবং অ্যাক্রেলিকে। পোস্টারের নিচে সুন্দর করে লেখা আছে একটি লাইন, যা এই অন্ধকার সময়ে ইতিবাচক বার্তা দিচ্ছে— সুদীর্ঘ তরুছায়া, সবুজপত্রের মর্মরধ্বনি শীতল করুক সকলের অন্তর।


আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন সুধীরঞ্জন মুখার্জি। শিল্পীকে অভিনন্দন।

Developed by DXDasia