মেঘ-সূর্যের খেলায় ভোরের আলো, মারণ জীবাণুর আকৃতিতে আশাবাদের ছবি

পোস্টার অফ দ্য ডে — শর্মিষ্ঠা মিত্র

#গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ। ভাইরাসের আকৃতিতে এবার উঠে এল আশার ছবি। 

পোস্টার অফ দ্য ডে 

আজকের পোস্টার অফ দ্য ডে শর্মিষ্ঠা মিত্রের এই দুর্দান্ত কাজটি। কলকাতার সল্টলেকে থাকেন শর্মিষ্ঠা। ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটসম্যানশিপ থেকে পড়াশোনা করে বর্তমানে কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছেন। শর্মিষ্ঠার এই পোস্টারে দেখা যাচ্ছে ভোরের সূর্যের আলো মেঘের চাদরে ক্রমশ স্পষ্ট হচ্ছে। বেশ কয়েক বছর আগে দার্জিলিংয়ের টাইগার হিল থেকে এই ছবিটি তোলেন তিনি। মেঘের আকৃতি যেন অনেকটা কোভিড-১৯ ভাইরাসের মতোই। সেই ছবিকেই তাই আশাবাদের রূপ দিলেন এই কঠিন সময়ে। 

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন শর্মিষ্ঠা মিত্র। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia